বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাভারে সুপার ক্লিনিকে ভূয়া ডাক্তার !

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:10 pm, শনিবার, ২০ মে, ২০১৭

super-5555স্টাফ রিপোর্টার, সিএনআই নিউজ : ঢাকার সাভারে সুপার ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ডাক্তারের চেম্বারে বসে ভূয়া ডাক্তার দিয়ে রোগী দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনি ঘটনার শিকার হয়ে অভিযোগটি করেছেন একজন সংবাদকর্মী।

জানাগেছে, সংবাদকর্মী নাজিম উদ্দিন মামুন তার গলার কাটা অপসারনের জন্য সুপার ক্লিনিকের ডাক্তার নাক, কান, গলা ও মাথা রোগ বিশেষজ্ঞ আজহারুল ইসলামের কাছে যান। নিয়ম মতো সিরিয়াল ও ভিজিট বাবদ ৫’শ টাকা দিয়ে চেম্বারে ঢুকে দেখেন ডাক্তার বসে আছেন। তার গলার কাটা অপসারনেরে দিকে কর্ণপাত না করে কিছু ঠান্ডার ঔষধ লিখে দেন এবং চারটি ডায়াগনষ্টিক পরীক্ষা করাতে বলেন ।

ব্যবস্থাপত্র হাতে দিয়ে এ সময় ডাক্তার আরো বলেন, মামুনের নাকের হাড় বাঁকা হয়ে গেছে। তাই তার গলায় সমস্যা হয়েছে। দ্রুত নাক অপারেশন করতেও মামুনকে পরামর্শ দেন তিনি। বিষয়টি নিয়ে মামুনের সন্দেহ হলে তিনি চ্যালেঞ্জ করেন। সে সময় কর্তব্যরত ডাক্তার জানান ডাক্তার আজহারুল ইসলামের পরিবর্তে তিনি উবায়দুল্লাহ চেম্বার করছেন। এবং আজহারুল ইসলামের প্যাডে তিনি ব্যবস্থাপত্র দিচ্ছেন।

super-clinikবিষয়টি নিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদের কাছে গেলে তাকে পাওয়া যায়নি। হাসপাতালের জিএম এবং সেলিম আহমেদের শ্যালক আমিনুল ইসলামের কাছে এ ব্যাপারে অভিযোগ দিলে তিনি মামুনকে জানান, আজহারুল ইসলামের পরিবর্তে তার শ্যালক একই প্যাডে রোগী দেখছেন। বিষয়টি নিয়মবহির্ভূত হলেও অভিযোগটি তেমন আমলে নেয়নি কর্তৃপক্ষ।

এ প্রতিবেদক আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পিজি হাসপাতালের অধ্যাপক আজহারুল ইসলামের পরিবর্তে একই হাসপাতালের অন্য এক ডাক্তারকে তার চেম্বারে পাঠানো হয়েছে। ডাক্তারের নিয়োগ, পেশাগত সনদ, কোন কিছুই না দেখে উবায়দুল্লাহকে দিয়ে চেম্বারে রোগী দেখানো হচ্ছে। তিনি সুপার ক্লিনিকের সাথে সম্পৃক্ত নয় বলেও জানান আমিনুল ইসলাম। ( চলবে )

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com