বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’ সিরাজগঞ্জে কৃষকের মুখে হাসি আগাম শীতকালীন সবজি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন তালাবদ্ধ ‘একদিন সবাইকে চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকার ফিফা র‌্যাঙ্কিংয়ে পর্তুগালের উন্নতি, বাংলাদেশ-ব্রাজিলের অবনতি আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি, মাফিয়াবৃত্তির অবসান ঘটবে : রিজভী শক্তিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত ১নং প্যানেল চেয়ারম্যান সমর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:58 pm, সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

স্টাফ রিপোর্টার, সিএনআই নিউজ : সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত ১নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক নেতা ফখরুল আলম সমর।

আজ সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) আবু নাসের বেগের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন ফখরুল আলম সমর। দায়িত্ব বুঝে নেয়ার পরে তিনি উপজেলা পরিষদের দাপ্তরিক কাজ শুরু করেছেন।
দায়িত্ব বুঝে নেয়ার সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ ও স্বেছাসেবক লীগের নেতাকর্মীরা।
এদিকে উপজেলা পরিষদের দ্বিতীয় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে।
দায়িত্ব নেওয়ার পরে চেয়ারম্যান ফখরুল আলম সমর উপজেলার উন্নয়নে সবার সহযোগীতা কামনা করেছেন।
জানা যায় একাধিক মামলায় সাভার উপজেলা পরিষদের বিএনপিপন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি জেল হাজতে থাকায় উপজেলা পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরকে উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
দায়িত্ব নেওয়ার পরে উপজেলার হলরুমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সানি / সিএনআই নিউজ / ৩০২৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com