বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’ সিরাজগঞ্জে কৃষকের মুখে হাসি আগাম শীতকালীন সবজি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন তালাবদ্ধ ‘একদিন সবাইকে চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকার ফিফা র‌্যাঙ্কিংয়ে পর্তুগালের উন্নতি, বাংলাদেশ-ব্রাজিলের অবনতি আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি, মাফিয়াবৃত্তির অবসান ঘটবে : রিজভী শক্তিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাভারে চিকিৎসাধীন অজ্ঞাত নারী কে ? ( ভিডিও )

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:52 pm, বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

nari dorsonস্টাফ রিপোর্টার, সিএনআই নিউজ : সাভারে চিকিৎসাধীন অজ্ঞাত এক নারীকে নিয়ে বিপাকে পড়েছে একটি বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ।

১ মাস সাত দিন ধরে ওই নারী সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের পরিচালক ড.আনোয়ারুল কাদির নাজিম জানান গত বছরের ৪ ডিসেম্বর বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে নাসরিন নামের (৩০) ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন সুমন রানা নামের এক ব্যক্তি। পরে তিনি আর হাসপাতালে ওই নারীর খোঁজ খবর নিতে আসেননি। পরে ওই নারীকে ১ মাস সাত দিন চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলেন এনাম মেডিক্যাল কলেজ কতৃপক্ষ। এখন পর্যন্ত ওই নারী কোন কথা বলতে পারছেন না। ওই নারী এখনো সুস্থ হলেও হাসপাতালের চিকিৎসার বকেয়া বিলের টাকা পরিশোধ করতে না পারায় এখনই তিনি হাসপাতাল ছাড়তে পারছেন না। ওই নারীর সারা শরীরে ২৪ টি কোপানোর দাগ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। হাসপাতালের চার তলার নিউরো সার্জারী মহিলা ৪০৮ নাম্বার ওয়ার্ডে ওই নারী রয়েছেন।
হাসপাতাল কতৃপক্ষ ওই নারীর পরিচয় জানার জন্য গণমাধ্যমে নিউজ প্রচারে গণমাধ্যমের সহায়তা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com