
সিএনআই নিউজ ডেস্ক,: বরগুনায় জসিম পঞ্চায়েত নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ক্রোক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করা হয়।চলতি বছরের ১৮ সেপ্টেম্বর বরগুনা সদর উপজেলার আমলকীতলা গ্রামের বাড়িতে যাওয়ার সময় শ্রমিক নেতা হায়দার আলীকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা।পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় মামলা দায়ের হলে জসিমকে আসামি করা হয়।
মামুন/সিএনআই নিউজ/৪৪২