বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে বহুতল ভবন নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:14 pm, বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

pmসিএনআই নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবন ভেঙ্গে বহুতলবিশিষ্ট নতুন ভবন নির্মাণসহ হাসপাতালগুলোর আধুনিকায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলোতে রোগীর চাপ আগের থেকে অনেক বেড়েছে। বর্ধিত এই জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অংশ রেখে পেছনের সব পুরনো ভবন ভেঙ্গে অন্তত ২০ তলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ করতে বলেছেন। পাশাপাশি প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতি সংস্থানের মাধ্যমে হাসপাতালকে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। যাতে বর্ধিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়।’
তিনি জানান, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের দুই অংশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য বুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, নদীর ওপর সেতু না থাকায় রোগীদের ভোগান্তি হয়। সেতু নির্মিত হলে রোগীরা স্বাচ্ছন্দে সেবা নিতে পারবেন।
মুস্তফা কামাল জানান, চিকিৎসাসেবার মান বাড়াতে প্রধানমন্ত্রী সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেছেন।
আজকের একনেক বৈঠকে এ ছাড়াও দেশের ৭টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণে ৭৯৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

লাবনী / সিএনআই নিউজ / ১৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com