মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বিএনপি নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত : মির্জা আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:58 am, শনিবার, ৪ জুন, ২০১৬

fokrulসিএনআই নিউজ , ( ০৪ জুন ) : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনের জন্য সব সময় তৈরি থাকে। সব সময় নির্বাচন করার জন্য বিএনপি একটি প্রস্তুত সংগঠন। তবে সেটি অবশ্যই নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে হতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা প্রথমবারের মতো একসঙ্গে এই বৈঠকে অংশ নেন।

বর্তমান সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সামনের দিনের করণীয় সম্পর্কে বৈঠকে আলাপ হয় বলে জানান বিএনপির মহাসচিব।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করবার জন্যই আজকে বিরোধী দলকে নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলোকে ভেঙে দিয়ে, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে একটি স্বৈরতান্ত্রিক অবস্থা তৈরি করেছে। সেখান থেকে বের করে আনার জন্য বিএনপির যে অগ্রণী ভূমিকা তা পালন করার জন্য বিএনপি যে নেতৃত্ব দেবে সেভাবে একটি সংগঠনকে গড়ে তোলার শপথ এখানে নেওয়া হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ; সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন; সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সেলিমুজ্জামান সেলিম, জয়ন্ত কুমার কুন্ডু, আব্দুল আউয়াল খান প্রমুখ।

 

 

 

 

দিয়া ইসলাম / সিএনআই নিউজ / ২০১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com