মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর, পরবর্তী তারিখ ২৩ জুন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:05 am, বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

khaledaসিএনআই নিউজ, ( ০২ জুন ) :  জিয়া  চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ২৩শে জুন নির্ধারণ করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এই তারিখ নির্ধারণ করেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে পুরান ঢাকার আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে হাজির হন তিনি। এরপর জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের আগে সময়ের আবেদন করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন,  আজ আত্মপক্ষ সমর্থনের শুনানির নেয়ার কথা। আমরা সময়ের আবেদন করেছি। শুনানি পিছিয়ে দিতে বলেছি। আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেছেন। এদিকে খালেদার আদালতে আসার দিন থাকায় বিএনপির সিনিয়র নেতা ও বিএনপিপন্থি আইনজীবীরা সকাল  থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় জমান।  আদালত ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য, ঢাকার বকশিবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে। এ মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থনের সর্বশেষ তারিখ ছিল ছিল গত ১৯শে মে। কিন্তু অসুস্থতার কথা বলে তার আইনজীবীরা সময়ের আবেদন করলে শুনানি পিছিয়ে যায়। সেদিনই বিচারক জানিয়ে দেন, ২ জুন আদালতে অনুপস্থিত থাকলে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

 

 

 

দিয়া ইসলাম/সিএনআই নিউজ / ৬৯

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com