মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

৭ দিনে সরকার পতন সম্ভব : হান্নান শাহ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:00 am, বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

hannan sahসিএনআই নিউজ, ( ০২ জুন ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সরকার পতনে ৩/৪ মাস আন্দোলনের দরকার নেই। সরকার পতনে ৭ দিনের বেশি সময় লাগবে না।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি অনুষ্ঠানে এ সব কথা বলেন হান্নান শাহ।

তিনি বলেন, এ আন্দোলন জনগণ ও মিডিয়াকে সঙ্গে নিয়ে করতে হবে। এ আন্দোলনের কর্মসূচি ম্যাডাম (খালেদা জিয়া) বা যারা পারবে তাদের নিয়ে পরিকল্পনা করতে হবে। যখন যোগ্য নেতৃত্ব আসবে তখনই আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটবে।

‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভায় বিশেষ অবদানের জন্য দেশের বিশিষ্ট ১৫ জন নাগরিককে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

হান্নান শাহ বলেন, দেশ সার্বভৌমত্ব হারাচ্ছে। মানুষের অধিকার নিয়ে কথা বলা যাচ্ছে না। কেউ বললেই তার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। তাকে যেতে হয় কারাগারে; না হয় গুম-খুনের শিকার হতে হয়। সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ ও মাহমুদুর রহমানের কী দোষ ছিল? সরকারের দৃষ্টিতে তাদের একটাই দোষ তারা সত্য কথা বলেন। আমি তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি। কারণ তাদের কোনো দোষ ছিল না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ায় মুখে যা আসে তাই বলে। শেখ হাসিনা মিডিয়া ছাড়া যে সব কথা বলে তা টেপ করে জনগণকে শোনাতে পারলে জনগণ বুঝতো শেখ হাসিনা কী চিজ।

ইউপি নির্বাচনের বিষয়ে হান্নান শাহ বলেন- নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসন এ তিন ডাকাত মিলে জনগণের ভোট চুরি করেছে। এ নির্বাচন তারা যেভাবে করেছে তাতে ভবিষ্যতে জনগণ ভোটের আগ্রহ দেখাবে না। তথ্যমন্ত্রীর চাপে অনেক গণমাধ্যম মিথ্যা সংবাদ দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

 

 

 

দিয়া ইসলাম/সিএনআই নিউজ / ৫২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com