মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা জনগণের নিকট প্রশ্নবিদ্ধ : মির্জা আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:58 am, বুধবার, ১ জুন, ২০১৬

fokrulসিএনআই নিউজ ,( ০১ জুন ) :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতি বর্তমান শাসকগোষ্ঠীর কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই বলেই সরকার সন্ত্রাস আর সহিংসতা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। আর সরকারের এই উদ্দেশ্য পূরণে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জনগণের নিকট এখন প্রশ্নবিদ্ধ।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন সাক্ষরিত এব বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ইউপি নির্বাচনে সরকার এবং নির্বাচন কমিশনের আস্কারায় সরকারি দলের সন্ত্রাসীরা বেশী মাত্রায় হিংর হয়ে উঠেছে। যার ফলে দেশব্যাপী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই শতাধিক মানুষের প্রাণ ঝরে গেছে। জনগণের প্রতি বর্তমান শাসকগোষ্ঠীর কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই বলেই সরকার সন্ত্রাস আর সহিংসতা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। আর সরকারের এই উদ্দেশ্য পূরণে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জনগণের নিকট এখন প্রশ্নবিদ্ধ।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরো বলেন, দেশের সকল বিরোধী দলসহ সাধারণ মানুষ এখন বর্তমান ভোটারবিহীন সরকারের সন্ত্রাসী কর্মকান্ডে ভীত সন্ত্রস্ত। একটি স্বাধীন দেশের নাগরিক হয়েও মানুষ দেশের ভিতরেই নিরাপত্তাহীনতায় ভুগছে। ইউপি নির্বাচনে সরকার এবং নির্বাচন কমিশনের আস্কারায় সরকারী দলের সন্ত্রাসীরা বেশী মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। যার ফলে দেশব্যাপী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই শতাধিক মানুষের প্রাণ ঝরে গেছে। জনগণের প্রতি বর্তমান শাসকগোষ্ঠীর কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই বলেই সরকার সন্ত্রাস আর সহিংসতা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। আর সরকারের এই উদ্দেশ্য পূরণে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জনগণের নিকট এখন প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, সারাদেশে ইতোমধ্যে সমাপ্ত হয়ে যাওয়া ১ম ধাপ থেকে ৫ম ধাপ পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসীদের ব্যাপক তান্ডব আর রক্তের হোলিখেলা বর্তমান অবৈধ সরকারের আমলে একটি নজীরবিহীন অধ্যায়। দেশের মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে এখন আর আইনকে তোয়াক্কা করা হচ্ছে না। যে কারনে দেশে প্রতিদিনই মানুষ নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে। বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারী হিড়িক অব্যাহত রয়েছে। এ সকল ভীতিকর পরিবেশ ও নৈরাজ্যকর অবস্থা থেকে উত্তরণে দেশের সকল মানুষের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে নোয়াখালী জেলাধীন সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউপি নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বাহার এর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ৮ নং বিজবাগ ইউপি নির্বাচনে প্রার্থী বাকির হোসেন কোম্পানীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

 

 

 

 

 

দিয়া ইসলাম /সিএনআই নিউজ / ০৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com