মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

মান্নাকে চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:50 pm, মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

mannaস্টাফ রিপোর্টার, সিএনআই নিউজ, ৩১ মে : কারাগারে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা সেবা দিতে কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দিয়েছেন। মান্নার পক্ষে তার আইনজীবীদের দাখিল করা এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ নির্দেশনা দেন আদালত। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান ও ড. শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান। মান্নার আইনজীবী ইদ্রিসুর রহমান মানবজমিনকে জানান, মাহমুদুর রহমান মান্না বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা কি তা রোববার আদালত জানতে চেয়েছিল। আমরা তা জানানোর পর সোমবার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আবেদন করি। আদালত শুনানি শেষে মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য জেল কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন।
নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে সেনাবাহিনীকে স্বীয় আনুগত্য ও কর্তব্য থেকে বিপথগামী করতে উস্কানি দেয়া সংক্রান্ত মান্নার টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছরের ২৫শে ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মান্নাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রদ্রোহ ও সেনাবাহিনীকে উস্কানি দেয়ার অভিযোগে ২৪শে ফেব্রুয়ারি ও ৫ই মার্চ রাজধানীর গুলশান থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয় মান্নার বিরুদ্ধে। এরপর ২রা ও ৭ই মার্চ বিচারিক আদালতে মান্নার জামিন আবেদন নাকচ করেন আদালত। পরে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন মান্না। ২১শে মার্চ শুনানি শেষে মাহমুদুর রহমান মান্নাকে কেন জামিন দেয়া হবেনা-এ মর্মে ৩ সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com