মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

সাত মামলায় রফিকুল ইসলাম মিয়ার জামিন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:54 am, মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

rofiqulসিএনআই নিউজ , ( ৩১ মে ) : রাজধানীতে নাশকতার ঘটনায় দায়ের করা সাতটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ ও ২০১৪ সালে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় রাজধানীর চারটি থানায় রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে ২৮টি মামলা করা হয়। পল্টন, মিরপুর, পল্লবী ও মতিঝিল থানায় মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে আজকের সাতটিসহ ২২টি মামলায় তিনি জামিন পেয়েছেন। আরো ছয়টি মামলায় জামিনের শুনানি অপেক্ষায় রয়েছে।

রফিকুল ইসলাম মিয়া ১৬ মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

 

 

 

দিয়া ইসলাম / সিএনআই নিউজ /১০৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com