মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরী ৭ দিনের রিমান্ডে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:23 am, মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

aslamসিএনআই নিউজ , ( ৩১ মে ) : গুলশান থানার রাষ্ট্রদোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম গোলাম নবী মঙ্গলবার এ আদেশ দেন। শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত ২৭ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হক আসলামকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন।
আদালতে আসলামের পক্ষে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আল আবু।
গত ১৫ মে বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলামকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে গত ১৪ মে আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৯ মে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সাথে আসলাম চৌধুরীর বৈঠকের খবর প্রকাশিত হয় ইসরায়েলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ।
এরপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সাথে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পর দেশের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়।
এদিকে সাত দিনের রিমান্ড বাতিল চেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নতুন করে রিমান্ডে নেয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে তার চলমান সাত দিনের রিমান্ড নিয়ে কোনো আদেশ দেননি আদালত।
গত ২২মে আসলাম চৌধুরীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। ওই আবেদনের ওপর প্রথম দিনের মতো শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

 

 

 

 

দিয়া ইসলাম / সিএনআই নিউজ /১০১

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com