
সিএনআই নিউজ , ( ৩১ মে ) : সাভারের হেমায়েতপুরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ৩৯ তম শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় হাজী বাশার শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলায় ফিতা কেটে ৩৯তম শাখার উদ্বোধন করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্যদের চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এর ডেপুটি ডিরেক্টর আফজালুল বাশার,হেমায়েতপুর শাখার ম্যানেজার আব্দুল হালিম সহ আরো অনেকে।
উদ্ধোধন শেষে ব্যাংক এর ভিতরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাংকটিতে হেমায়েতপুর এলাকার কয়েশ হাজার গার্মেন্টস শ্রমিক লোন সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছে কতৃপক্ষ।
https://youtu.be/zgO2pkz996o
দিয়া ইসলাম / সিএনআই নিউজ /৯৯