
সিএনআই নিউজ , ( ৩১ মে ) : সাভারে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের এক দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের দশ কর্মী গুরুতর আহত হয়েছে।
আজ সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম জানান সকালে তার দশ জন কর্মী সাধাপুরের বিভিন্ন এলাকায় ব্যানার ফেষ্টুন ও পোষ্টার লাগিয়ে বাসায় ফিরছিলেন।এসময় তারা কাজীপাড়া এলাকায় পৌছলে বনগাঁও ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইবনে হাসিব সোহেলের লোকজন তাদের উপর লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা তার কর্মী ওমর ফারুক,মহিউদ্দিন,কালাম,শফিকুল সহ ১০ জনকে পিটিয়ে গুরতর আহত করে তাদের সাথে থাকা পঞ্চাশ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। এসময় তারা একটি প্রাইভেট কারও ভাঙচুর করে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মারধরের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দিয়া ইসলাম / সিএনআই নিউজ /৯৮