মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

এক বছর পর নয়াপল্টন কার্যালয়ে খালেদা জিয়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:28 am, মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

khaledaসিএনআই নিউজ , ( ৩১ মে ) : দীর্ঘ এক বছরের বেশি সময় পর রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাবার বিতরণ শেষে সোমবার বিকাল ৫টার দিকে বিশ্রামের জন্য খালেদা জিয়া নয়াপল্টন কার্যালয়ের দ্বিতীয়তলায় তার কক্ষে যান।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় এক ঘন্টা কার্যালয়ে অবস্থান করেন তিনি। এরপর কার্যালয়ের নিচতলায় ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচীর উদ্বোধন বিএনপি চেয়ারপারসন। এরপর ফের শাহজাহানপুর এলাকায় খাবার বিতরণ কর্মসূচীতে অংশ নেন তিনি।

এর আগে বেলা সাড়ে ১১টায় বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর রাজধানীর মানিক মিয়া এভিনিউর টিএন্ডটির মাঠে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর রাজধানীর ৩২টি পয়েন্টে খাবার বিতরণ করেন তিনি। সর্বশেষ শান্তিনগর থেকে ভাসানী ভবনের সামনে খাবার বিতরণ করেন।

উল্লেখ্য, সর্বশেষ গত ১লা বৈশাখে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জাসাসের কর্মসূচীতে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। তবে কার্যালয়ে তার কক্ষে যাননি। এর আগে ২০১৫ সালের ৫ই জানুয়ারির সমাবেশকে কেন্দ্র করে তার কক্ষটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল। কিন্তু ৩রা জানুয়ারি রাতে গুলশান কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আর নয়াপল্টন কার্যালয়ে যেতে পারেননি তিনি। তবে ২০১৩ সালের মার্চে নয়াপল্টন থেকে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ। ভাঙচুর করা হয়েছিল কার্যলয়। এরপর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এরপর সর্বশেষ ২২শে এপ্রিল সিটি করপোরেশনের নির্বাচনে প্রচারণাকালে তার গাড়িবহরে হামলা চালালে নয়াপল্টন কার্যালয়ে আশ্রয় নেন খালেদা জিয়া।

 

 

দিয়া ইসলাম / সিএনআই নিউজ /৬৮

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com