মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

ইউপি চেয়ারম্যানকে ধরিয়ে দিতে এসপির পুরস্কার ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:58 am, রবিবার, ২২ মে, ২০১৬
Jessore-Pic--sm-120160522063030যশোর: প্রায় ২শ’ বিঘা জমি দখলের অভিযোগ এনে যশোর ঝাঁপা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শামছুল হক মন্টুকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।

শনিবার (২১ মে) জেলার পুলিশ সুপার এ ঘোষণা দেন।

এলাকাবাসী জানান, মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নের নতুন চেয়ারম্যান শামছুল হক মন্টু ও তার ছোটভাই সাইফুল ইসলাম ১৩ মে (শুক্রবার) মোবারকপুর মৌজায় জোর করে ২শ’ বিঘা ফসলি জমিতে ঘের কাটা শুরু করেন।

জমির মালিক সুনীল, চিত্র হাজরা, ভগিরথ, মুকুন্দ, মিলন ও রফিকুলসহ অন্যরা বাধা দিতে গেলে পিস্তল ও ধারালো অস্ত্র প্রদর্শন করে তাদের তাড়িয়ে দেওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান।

এ সময় তারা ইউপি চেয়ারম্যান শামছুল হককে ধরিয়ে দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com