শনিবার (২১ মে) জেলার পুলিশ সুপার এ ঘোষণা দেন।
এলাকাবাসী জানান, মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নের নতুন চেয়ারম্যান শামছুল হক মন্টু ও তার ছোটভাই সাইফুল ইসলাম ১৩ মে (শুক্রবার) মোবারকপুর মৌজায় জোর করে ২শ’ বিঘা ফসলি জমিতে ঘের কাটা শুরু করেন।
জমির মালিক সুনীল, চিত্র হাজরা, ভগিরথ, মুকুন্দ, মিলন ও রফিকুলসহ অন্যরা বাধা দিতে গেলে পিস্তল ও ধারালো অস্ত্র প্রদর্শন করে তাদের তাড়িয়ে দেওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান।
এ সময় তারা ইউপি চেয়ারম্যান শামছুল হককে ধরিয়ে দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।
যশোর: প্রায় ২শ’ বিঘা জমি দখলের অভিযোগ এনে যশোর ঝাঁপা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শামছুল হক মন্টুকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।