মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

পেটের মেদ কমবে যেভাবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:29 pm, মঙ্গলবার, ১০ মে, ২০১৬

পেটে মেদ মানেই বিব্রতকর পরিস্থিতি! শারীরিক পরিশ্রম না করা এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণেই পেটের ভেতরে এই চর্বির স্তর জমা হয়৷ নিয়মিত ঘণ্টা ধরে ব্যায়াম করার সময় হয়তো আপনার হাতে নেই; তবে দৈনন্দিন জীবনযাপনে ছোটখাটো কিছু পরিবর্তনই পেটের এই মেদ কমাতে সাহায্য করতে পারে৷
পারসোনা হেলথের প্রধান প্রশিক্ষক ফারজানা খানম কয়েকটি টিপস দিলেন এ ব্যাপারে-
১. নিয়মিত খাবার অল্প অল্প করে খেতে হবে৷ অর্থাৎ একবারে বেশি খাবার খাওয়া যাবে না৷ প্রতিদিনের খাবারের তালিকা ভাগ করে নিতে হবে পাঁচ বা ছয় ভাগে৷
২. খাওয়ার আগে পান করতে হবে দুই গ্লাস পানি। খাবার খাওয়ার সময় পানি খাওয়া একেবারেই ঠিক নয়৷ পানি যদি খেতেই হয় তবে তা খাওয়ার আধঘণ্টা পরে খাওয়াই ভালো৷
৩. পেটে মেদ জমতে দিতে না চাইলে রাতের খাবার ঘুমানোর দুই ঘণ্টা আগে খেতে হবে৷ এ ছাড়াও যেদিন বেশি ক্যালরি বা চর্বিজাতীয় খাবার খাওয়া হবে, সেদিন এক কাপ হালকা গরম পানিতে লেবুপানি মিশিয়ে পান করে নিন৷
৪. এসব মেনে চলার পাশাপাশি নিয়মিত হাঁটাও পেটের মধ্যে মেদ জমতে বাধা দেয়৷ সে জন্য সময় করে যে হাঁটতেই হবে, তা নয়৷ বরং অফিস থেকে ফেরার পথে ২০ মিনিটের মতো পথ জোরে জোরে হাঁটুন৷ সিঁড়ির ব্যবহারও পেটের মেদ কমাতে সাহায্য করে৷ প্রতিদিন একবার পাঁচ বা ছয়তলা সিঁড়ি হেঁটেই উঠুন৷
৫. বাসাতে থাকলে মেঝেতে শুয়ে হালকা কিছু ব্যায়ামও করতে পারেন৷ যেমন: মেঝেতে সোজা হয়ে শুয়ে পড়ুন৷ দুই পায়ের মধ্যে একটু ফাঁকা রেখে হাঁটু পর্যন্ত ভেঙে নিন৷ হাত দুটো কানের পেছনে থাকবে৷ এবার নিশ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা ওপরে ওঠান৷ ঘাড় সোজা থাকবে এবং চোখ দুটো থাকবে ওপরের দিকে৷ খেয়াল রাখবেন, ঘাড়ে যেন চাপ না পড়ে৷ পেটের মাংসপেশিতে ‘ভাইব্রেন্ট’ হচ্ছে কি না, সেদিকেও খেয়াল রাখুন৷ এভাবে শ্বাস নিতে নিতে মাথাটা নামিয়ে ফেলুন৷ নামানোর সময় মাথা মেঝে থেকে ওপরে থাকবে৷ একইভাবে এক থেকে ১২ পর্যন্ত গুনতে গুনতে মাথা ওঠা-নামা করুন মনে রাখবেন, খুব দ্রুত গতিতে এটি করতে হবে৷ এভাবে প্রথম পর্যায়ে ১২ বার করলেই চলবে৷ আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে বাড়িয়ে নিন এই ব্যায়ামের সময়৷ দেখবেন, ১৫ দিনেই কতটা ফিট হয়েছেন আপনি!

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com