বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী দল ও সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি: নতুন অধ্যায়ে মির্জা ফখরুল তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 1:12 pm, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নিলফামারী, রাঙ্গামাটি, ফেনী, লক্ষীপুর, যশোর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে হালকা মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলঘ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কি.মি।

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৯ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়িতে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা কের্ড করা হয়েছে রংপুরের ডিমলাতে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৪৭ মিনিটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com