বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

ক্ষমা চাইলেই দলে ফিরবেন মামুনুলরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:27 pm, মঙ্গলবার, ১০ মে, ২০১৬

শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় দল থেকে নিষিদ্ধ রয়েছেন জাতীয় দলের চার ফুটবলার। সাফ চ্যাম্পিয়নশীপে অসদাচরণ করার জন্য এ বছরের মার্চ মাসে তাদেরকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কিন্তু আবারো তাদের সামনে উন্মুক্ত হচ্ছে জাতীয় দলের দুয়ার। কিন্তু সে জন্যে তাদের নিজ থেকে ক্ষমা চাইতে হবে। নব নির্বাচিত বাফুফের সদস্যদের নিয়ে প্রথম সভাতেই উঠে আসলো আবারো তাদেরকে জাতীয় দলে ফিরিয়ে নিয়ে আসার প্রয়াস।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং উইঙ্গার জাহিদ হোসেনকে এক বছরের জন্য জাতীয় দলে নিষিদ্ধ করেছিল বাফুফে। এছাড়াও ইয়াসিন খান এবং সোহেল রানাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয় জাতীয় দলে।

এ প্রসঙ্গে কাজী নাবিল জানান, ‘যে চারজন ফুটবলার শাস্তি পেয়েছে তারা যদি স্বদিচ্ছা পোষণ করে ক্ষমা প্রার্থনা করে তাহলে তাদের জাতীয় দলে ফেরানোর বিষয়টা বিবেচনা করা হবে। আমরা আশা করবো আগামীতে এর রেজাল্ট ভালো হবে।’

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com