
ফুটবলের মাঠ ছেড়ে এমিলি দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে হাজির হতে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের তারকা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। ছোট পর্দায় একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
নাটকের নাম হুইসেল। এটি নির্মাণ করছেন তারিক মুহাম্মদ। নাটকের গল্প ফুটবল খেলাকে কেন্দ্র করে, এ কারণেই অভিনয়শিল্পী হিসেবে নির্মাতা বেছে নিয়েছেন একজন তারকা ফুটবলারকেই।
চলতি মাসেই বগুড়ায় নাটকটির শুটিং হবে। এতে এমিলি ছাড়াও বাংলাদেশে খেলতে আসা একজন বিদেশি ফুটবলারও অভিনয় করবেন। নাটকটি প্রচারিত হবে আসছে ঈদুল ফিতরে। জানিয়ে রাখা ভাল, এমিলি একই পরিচালকের টাইব্রেকার নামের একটি নাটকে অভিনয় করেছিলেন সেই ২০১০ সালে।