বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মাশরাফির কারণেই মুক্তি মিললো শাহাদাতের!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:20 pm, মঙ্গলবার, ১০ মে, ২০১৬

সবার কাছেই তিনি নায়ক। কারো কাছে আবার কিংবদন্তি বা তার চেয়েও বেশি কিছু। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের এক ছাতার নিচে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া মাশরাফি বিন মুর্তজা আরো একবার নায়ক। মাশরাফি এবার নায়ক সতীর্থ পেসার শাহাদাত হোসেনের কাছেই।

গৃহপরিচারিকা নির্যােতনের দায়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া শাহাদাত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মুক্তি পেয়েছেন। নিষেধাজ্ঞা তুলে শাহাদাতকে খেলার অনুমতি দেয়েছে বিসিবি। আর এটা বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কারণেই হয়েছে বলে বিশ্বাস শাহাদাতের।

কদিন আগে নিজের ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান শাহাদাত। সেদিন মাশরাফির সাথেও বেশ কিছুক্ষণ সময় কাটান বাংলাদেশের ডানহাতি এই পেসার। ওই সময় শাহাদাতকে ক্রিকেটে ফেরার অনুমতি দিতে ক্রিকেট বোর্ডের অনেকের কাছেই ফোন দেন মাশরাফি। আর সেটা পাশে বসেই দেখেন শাহাদাত।

তাই নিজের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পেছনে মাশরাফির অবদানের কথা সবচেয়ে বড় করে দেখছেন শাহাদাত, ‘মাশরাফি ভাইয়ের সাথে কথা হয়েছে। হয়তো তার সুপারিশের কারণেই আমি খেলার সুযোগ পাচ্ছি। আমি যখন ছোটবেলায় ক্রিকেট খেলি, তখন মাশরাফি ভাই ছিলেন আমাদের অনুপ্রেরণা। আমি মাশরাফি ভাইয়ের সব সময়ের ফ্যান। আমার এই খারাপ সময়ে উনি বলতেন, এমন হতে পারে। তুই অনুশীলন করে যা। ভালো কিছু হবে।’

আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে কিছু জানানো বা বিসিবি সভাপতির সাথে কথা হয়েছে কি না? শাহাদাত বলছেন, ‘এখনো জানায়নি। সন্ধ্যায় আমাকে জানানো হবে বলে বলা হয়েছে। পাপন ভাই আমাকে খুব পছন্দ করেন। সব ক্রিকেটারকেই খুব পছন্দ করেন। গতকাল বিশেষ কিছু বলেননি। বললেন কেমন আছো। বলেছেন, দেখছি কী করা যায়।’

গৃহপরিচারিকা হ্যাপির বিষয়ে জানতে চাইলে শাহাদাত জানান, ‘আপনারা হয়তো জানেন না, ওর (হ্যাপি) পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ ছিলো। ওর এক আত্মীয় অসুস্থ ছিলেন, আমি তাকে নিজের উদ্যোগে সহায়তা করেছি।’ নিজের বোলিং নিয়ে বলছেন, ‘বোলিং ভালো হচ্ছে। একজন পেসারের মূল শক্তি হলো গতি। আমার তো মুস্তাফিজের মতো কাটার নাই। আমার জন্য তাই গতিই আসল। সঙ্গে সুইং করানো এবং আরো কিছু চেষ্টা করছি।’

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com