বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

কলকাতার সর্বকালের সেরা একাদশে সাকিব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:18 pm, মঙ্গলবার, ১০ মে, ২০১৬

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতিবছরই নতুন নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে। শত শত খেলোয়াড়ের মধ্যে সেরা একাদশ নির্বাচন করার কাজটা কঠিনই বটে। কঠিন এই কাজটি করেছে আইপিএলের অন্যতম জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। তারা নির্বাচন করেছে তাদের সর্বকালের সেরা একাদশ। সেই একাদশে স্থান করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আইপিএলে ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিকভাবে খেলছেন সাকিব। ২০১২ ও ২০১৪ সালে দলের শিরোপা জয়ে দলের হয়ে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। অসাধারণ ও বুদ্ধিদীপ্ত বোলিং ও ব্যাটিংয়ের কারণে কলকাতার অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। তাই ২০১১ সাল থেকে নিয়মিত সাকিবকে নিজেদের দলে রাখছে কলকাতা।

আইপিএলের প্রথম থেকেই জড়িয়ে আছে কলকাতা নাইট রাইডার্সের নাম। আর গেল আটটি আসরে বিভিন্ন উত্থান-পতন দেখেছে কলকাতা। আট বছরে কলকাতার সাফল্য ব্যর্থতার সাথে জড়িয়ে আছে অনেক খেলোয়াড়ের নাম । যেখানে অবিচ্ছেদ্যভাবে আছেন ক্রিকেটের ফেরিওয়ালা সাকিব আল হাসান।

সৌরভ গাঙ্গুলী, রিকিং পন্টিং, জ্যাক ক্যালিস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, ব্রেট লি ও শোয়েব আখতারের মতো কালের সেরা তারকারা খেলেছেন এই দলে। সম্প্রতি মাঠ মাতাচ্ছেন গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল ও ইউসুফ পাঠানের মতো তারকারা। এত তারকার সঙ্গে সাকিবের নাম অবশ্যই তার যোগ্যতার স্মারক।

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেন সাকিব আল হাসান। তবে একজন অলরাউন্ডার হিসেবে সুপরিচিত হলেও নাইট শিবিরে ভালো মানের একজন বোলার হিসেবেই প্রতিষ্ঠিত তিনি। এখন পর্যন্ত কলকাতার ইতিহাসের চতুর্থ সেরা উইকেট শিকারি সাকিব।

আইপিএলের ৪৪ ম্যাচে তার মোট উইকেট ৪২টি। ওভারপ্রতি তার ইকোনমি রেট প্রায় সাত করে। বাংলাদেশি এই অলরাউন্ডারের সেরা বোলিং ফিগার ২০১২ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩/১৭।

বোলিংয়ে সেরা হলেও ব্যাট হাতেও মাঝে মাঝে নিজের সেরাটা তুলে ধরেন সাকিব। আইপিএলে এই পর্যন্ত ২২.৫৬ গড়ে ৫১৪ রান করেছেন। আইপিএলের তার সর্বোচ্চ সংগ্রহটি আসে চলতি আসরে গুজরাট লায়ন্সের বিপক্ষে । ইডেন গার্ডেন্সের ওই ম্যাচে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন সাকিব।

ছবি: সংগৃহীত

কলকাতার সর্বকালের সেরা একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), সৌরভ গাঙ্গুলি, জ্যাক ক্যালিক, মনিষ পাণ্ডে, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসাব, পিযুষ চাওলা, সুনীল নারাইন, লক্ষ্মীপতি বালাজি।

এছাড়া দ্বাদশ ব্যক্তি হিসেবে একাদশে স্থান পেয়েছেন মনোজ তিওয়ারি।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com