বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

‘তাকে কিন্তু জাতীয় দলে খেলার অনুমতি দেয়া হয়নি’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:22 pm, মঙ্গলবার, ১০ মে, ২০১৬

গৃহপরিচারিকা নির্যাথতনের দায়ে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া বাংলাদেশ পেসার শাহাদাত হোসেন আবারো ক্রিকেটে ফিরছেন। মঙ্গলবার তার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শুধু ঘরোয়া ক্রিকেটেই খেলতে পারবেন শাহাদাত।

তাকে জাতীয় দলের খেলার অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। আদালত থেকে পুরোপুরি রায় বা সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাহাদাত শুধু ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। আপাতত জীবিকা নির্বাহের তাগিদে আদালত থেকে কাজ করার অনুমতি নিয়েছেন শাহাদাত। তবে মামলা পুরোপুরি নিষ্পত্তি হয়নি।

যখন তাকে নিষিদ্ধ করা হয়, তখন তার অপরাধ প্রমাণ হয়নি। আবার এখন তাকে অনুমতি দেয়া হলো, সে নির্দোষ প্রমাণিত হয়নি। বিসিবি অবস্থান বদলে ফেললো? জবাবে প্রধান নির্বাহী বলেন, ‘বিসিবি অবস্থান বদলায়নি। আমরা কেবল ঘরোয়া ক্রিকেটে তাকে অনুমতি দিচ্ছি। তাকে কিন্তু জাতীয় দলে খেলার অনুমতি দেয়া হয়নি। আদালত থেকে পুরোপুরি রায় বা সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে, শুধুমাত্র সে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে।’

শাহাদাতের নিষেধাজ্ঞা তোলাটা মানবিক দিক থেকে দেখা হয়েছে বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী, ‘শাহাদাতের আবেদনটা মানবিক দিক থেকে বিবেচনা করা হয়েছে। একজন পেশাদার ক্রিকেটারের আয়ের একমাত্র উৎস ক্রিকেট খেলা। সে বেশ কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলো। ফলে সে ও তার পরিবার আর্থিক সঙ্কটে পড়ে যায়। ফলে মানবিক কারণ দেখেই তাকে অনুমতি দেয়া হয়েছে।’

এ বিষয়ে বিসিবির এই কর্মকর্তা আরো বলেন, ‘শাহাদাত বোর্ড বরাবর আবেদন করেন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আমরা স্পষ্ট কোনো কিছু বলতে পারছিলাম না। পরে আমরা জেনেছি, শাহাদাত ও বাদির একটা সমঝোতা হয়েছে। এর একটা ডকুমেন্ট সে বোর্ডে জমা দিয়েছে। এই আসরে খেলার জন্য সে আবেদন করেছে।’

বিসিবিতে এটা বাজে উদাহরণ হয়ে থাকবে না? বিসিবির প্রধান নির্বাহী বলছেন, ‘এ সব ব্যাপারে বিসিবির জিরো টলারেন্স অবস্থান বদলাবে না। শাহাদাত একটা ভুল করে ফেলেছে। এর মাশুল কিন্তু সে দিচ্ছে। সে যেহেতু অনুতপ্ত এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে, এ ছাড়া বাদির সঙ্গে সে সমঝোতা করেছে; সব কিছু বিবেচনা করে আমরা তাকে খেলতে দেয়ার সিদ্ধান্তে উপনিত হয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com