বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সাকিবদের টস নিয়ে বিতর্ক, রহস্য আর বিভ্রান্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:45 pm, সোমবার, ৯ মে, ২০১৬

কারও চোখে ব্যাপারটা স্রেফ একটা ভুল। কারও চোখে রহস্য, কেউ আবার বলছেন বিতর্কিত। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)

ঘটনা গত বুধবারের। সেই ম্যাচে ওপেনার ও আন্দ্রে রাসেলের দাপটে পাঞ্জাবকে সাত রানে হারিয়েছিল গৌতম গম্ভীরের কলকাতা। কিন্তু, জল ঘোলা হচ্ছে সেই ম্যাচের টস নিয়ে।

সাদা চোখে দেখা যায়, পাঞ্জাব অধিনায়ক মুরালি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। তাকে টেলিভিশনের পর্দায় বলতে শোনা যায়, আগে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তিনি। আর রান তাড়া করতে নিজেদের পারদর্শীতার কথাও তিনি বলেন।

যদিও, টেলিভিশন দর্শকদের দাবি, বিজয় টস জেতেননি; ফলে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠানোর কোনো অধিকারই তার নেই!

ঘটনাটা অনেকটা এমন ছিল। টেলিভিশন ক্যামেরায় মাইক হাতে ছিলেন রবি শাস্ত্রি। দুই অধিনায়ক গৌতম গম্ভীর ও মুরালি বিজয়ের সাথে তিনি পরিচয় করিয়ে দেন। ক্যামেরায় আরও দেখা যায় ম্যাচ রেফারি অমিত শর্মা ও মুরালি বিজয়কে।

গম্ভীর কয়েন ছুড়ে মাড়েন। তখন, রবি শাস্ত্রী জানান বিজয় ‘হেডস’ কল করেছেন। ম্যাচ রেফারি জানান, টেইল এসেছে। তিনি আঙুল দেখান বিজয়ের দিকে – মানে টস জিতেছেন বিজয়।

বিভ্রান্তির সৃষ্টি হয় তখনই। গম্ভীর আর বিজয়ের মধ্যে একটু আলাপ হয়। আর টস জয়ী হিসেবে রবি শাস্ত্রীর মাইকের দিকে এগিয়ে যান বিজয়।

এরপর কথা বলেন গৌতম গম্ভীরও। তার প্রতি বা তার দলের প্রতি অবিচার বা তাদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করা হয়েছে এমন কিছু অবশ্য তার কথা শুনে বোঝা গেল না।

তাই, শেষটায় এসে একটা সিদ্ধান্তে আসা যেতে পারে। হয় শাস্ত্রী না হয় ম্যাচ রেফারি শর্মা ভুলটা করেছেন। আর সেখান থেকেই তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে, সেখানে কেউ এখানে ‘অন্য কিছু’র গন্ধও চাইলে খুঁজে নিতে পারেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com