বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

গেইলকে বিশ্রাম নয়, বাদ দেয়া হয়েছে: কোহলি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:38 pm, সোমবার, ৯ মে, ২০১৬

ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলের সামনে যে কোনো বোলারই ভয় পেয়ে যান। ব্যাট হাতে তার মাঠে টিকে থাকা মানে ছক্কা ঝড় দেখা। একের পর এক বল স্টেডিয়ামে পাঠাতে পটু যেই ব্যাটসম্যান তিনিই এবার ফর্মহীনতার কারণে দল থেকে বাদ পড়লেন। গত ম্যাচে পুনের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) একাদশে নেয়া হয়নি গেইলকে। অনেকে ভেবেছিলেন, তাকে বিশ্রাম দেয়া হয়েছে। কিন্তু আরসিবি অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন যে গেইল দল থেকে বাদ পড়েছেন।

গেইল প্রথম বাবা হওয়ায় জ্যামাইকা ফিরে গিয়েছিলেন। ফলে আরসিবির হয়ে চারটি ম্যাচ খেলতে পারেননি তিনি। ২৫ এপ্রিল ফিরে আসার পর তাকে একটি ম্যাচে দলে নেয়া হয়। গত ২ মে কলকাতার বিপক্ষে একাদশে ছিলেন গেইল। এই সময়ের মধ্যে কোহলির সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন লুকেশ রাহুল। তিনি দুর্দান্ত ব্যাট করেছেন। তিনি ৫১, ৫১*, ৫২ ও ৩৮ রান করেছেন।

পুনের বিপক্ষে সাত উইকেটে জিতেছিল আরসিবি। এই ম্যাচ শেষে অধিনায়ক কোহলি বলেছিলেন, ‘না, গেইলকে বিশ্রাম দেয়া হয়নি। তার পরিবর্তে আমরা ট্রাভিসকে দলে নিয়েছি। আমরা মনে করলাম, আমাদের মিডল অর্ডার আরো শক্তিশালী করা দরকার। ট্রাভিস ভালোই করেছেন। লুকেশ ও আমি ওপেনিংয়ে ভালো করেছি। একই সাথে ট্রাভিস আমাদের প্রয়োজনে অফ-স্পিনও করতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com