শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে যা বল্লেন নবনিযুক্ত মন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা! কপোতাক্ষ বাঁধের মাটি যাচ্ছে ইট ভাটায় ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত পেটে গজ রেখে সেলাইয়ে সিজারিয়ান রোগীর মৃত্যু, ৫ সদস্য তদন্ত কমিটি গঠন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:14 pm, বুধবার, ৪ মে, ২০১৬

যৌন হয়রানির অভিযোগে করা মামলায় বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম মাহফুজুর রশিদ ফেরদৌস। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কলাবাগান থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

download (1)কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাশ প্রথম আলোকে বলেন, যৌন হয়রানির অভিযোগে গতকাল রাতে ফেরদৌসের বিরুদ্ধে মামলা হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে কলাবাগান থানার হাজতে রাখা হয়েছে।
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের ওই শিক্ষককে গত শনিবার সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পদক্ষেপ নেয়।
পরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এ এম এম সফিউল্লাহ সাংবাদিকদের বলেন, তদন্তের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগের ছাত্রীরা বিভিন্ন সময় যৌন হয়রানির অভিযোগ করেন। সম্প্রতি আরেক ঘটনায় শিক্ষার্থীরা বিষয়টি প্রশাসনকে জানান। ওই শিক্ষক সংশ্লিষ্ট ছাত্রীকে চাপ দিয়ে মিথ্যা বিবৃতি আদায় করেন। এ জন্য তাঁরা ওই শিক্ষককে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com