
চট্টগ্রামের সাতকানিয়ায় শিশু ধর্ষণ মামলায় মোহাম্মদ আজম (৪০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের জব্বার ফকিরের বাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজম উপজেলার মধ্যম এওচিয়া গ্রামের জব্বার ফকিরের বাড়ি এলাকার ফরিদুল আলমের ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মধ্যম এওচিয়া গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেন মোহাম্মদ আজম। এ ঘটনার পর আজম পালিয়ে যান। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। তিন দিন পর শিশুটির চাচা বাদী হয়ে মোহাম্মদ আজমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে আজম পলাতক ছিলেন। মামলার তদন্ত শেষে মোহাম্মদ আজমকে অভিযুক্ত করে ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আদালত গত বছরের ৭ জুলাই আসামি আজমের অনুপস্থিতিতে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পর শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আজম বাড়িতে এসেছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী শিশুটির চাচা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মামলার রায়ের পরও আসামি গ্রেপ্তার না হওয়ায় আশঙ্কায় ছিলাম। এখন আসামির গ্রেপ্তারের খবরে খুব ভালো লাগছে