মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

কাবাডি খেললে কাম করবে কে?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:40 pm, সোমবার, ২ মে, ২০১৬

নাম কি? মো: সুমন। পদবী? ই-সব নাই। কি করেন? টোকাই। থাকেন কোথায়? ঘর নাই স্টেডিয়ামেই ঘুমাই। কথাগুলো বলছিলেন স্টেডিয়াম পাড়া টোকাই দলের সদস্য মো: সুমন। ঢাকার রাস্তার রাজা তিনি! মানুষের ফেলে দেয়া জিনিস সংগ্রহ করেন এবং তা বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। ৪র্থ টোকাই কাবাডি টুর্নামেন্টে তিনিও অংশ নিয়েছেন স্টেডিয়াম পাড়া টোকাই দলের একজন সদস্য হিসেবে।

স্টেডিয়াম পাড়া টোকাই দলের নির্ভর যোগ্য সদস্য তিনি। কাবাডি ম্যাচগুলোতে খেলছেন বেশ ভালো। টোকাই কাবাডি টুর্নামেন্টে সুমনের মতো আরো অনেকেই খেলছেন। কেউ মাছ বিক্রি করেন কেউবা বিক্রি করেন ফুল আবার কেউ পথে পথে ঘুরে বেড়ান অন্য দশ জন পথ শিশুদের মতোই। এই ক্ষুদে খেলোয়াড়দের সম্পর্কে টোকাই কাবাডি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও কাবাডি ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারী আমজাদ হোসেন মঞ্জু বলেন, ‘আসলে ফেডারেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি নতুন খেলোয়াড় তৈরি করতে। সেই সাথে এই সকল টোকাই শিশুদের মানুষিক বিকাশে সাহায্য করতে। কিন্তু সীমিত বাজেটের মধ্যেই যতটুকু পারছি কাজ করে যাচ্ছি।’

তিনি আরো যোগ করেন, লালবাগ, আগারগাঁও, গুলিস্তান আর স্টেডিয়াম এলাকা থেকে ঘুরে ঘুরে এদের সংগ্রহ করেছি আমরা। এই নিয়ে চতুর্থবারের মতো এই টুর্নামেন্টটি আয়োজন করেছি আমরা। গত ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। বেশ ছোট পরিসর থেকে আমরা আয়োজনা করেছি। ভবিষ্যতে অবশ্যই আমরা এর পরিধি আরেকটু বাড়াতে চাই। যাতে এখান থেকেই জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করতে পারি।’

সুমনের বাড়ি নোয়াখালী, তিনি ভাইয়ের সংসারের হাল তিনিই ধরেছেন। আর তাই বেছে নিয়েছেন টোইয়ের মতো একটি কঠিন পেশা। এই টুর্নামেন্টে খেলতে পেরে বেশ উচ্ছাসিত সুমন। ভবিষ্যতে কাবাডি নিয়ে কোন স্বপ্ন আছে কিনা জানতে চাইতেই বলল, ‘কাবাডি খেললে কাম করবে কে? সারাদিন কাম করি, অল্প কয়টা টাকা পাই তাতেই প্যাটে দানা পানি পড়ে। তয় যদি ফেডারেশন থাইকা আমাগো থাকন-খাওনের ব্যবস্থা করে তাইলে তো পারি। খ্যালতে (কাবাডি খেলতে) তো আমার ভালোই লাগে।’

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com