মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

বুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ট্যাটু এঁকে বিপাকে যুবক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:36 pm, সোমবার, ২ মে, ২০১৬

যুবকের নাম খাইরুল বাশার(৩০)। থাকেন ঢাকার খিলক্ষেতে। দুই যমজ সন্তানের জনক। ছোটখাট ব্যবসা করেন। আর নিজেকে দাবী করেন বঙ্গবন্ধু প্রেমিক হিসেবে। আই বুকে এঁকেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্যাটু। আর এতেই পড়েছেন বিপাকে। তার অভিযোগ অজ্ঞাত ব্যক্তিরা ফেসবুকে তাঁর ট্যাটু দেখে হুমকি দিচ্ছেন। তাই সন্তান ও স্ত্রীকে নিয়ে আতঙ্কে আছেন তিনি।
খাইরুল বাসার প্রিয়.কমকে জানান, ছয় মাস আগে তিনি তাঁর বুকে বঙ্গযন্ধু ও শেখ হাসিনার স্থায়ী ট্যাটু এঁকেছেন। জয় নামে তাঁর এক বন্ধু থাইল্যান্ড থেকে ট্যাটু আঁকার প্রশিক্ষণ নিয়ে আসার পর তিনি আগ্রহ দেখালে এঁকে দেন। এতে তাঁর খরচ হয়েছে ৮০ হাজার টাকা।

ট্যাটু আঁকার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন,‘ প্রতিটি ট্যাটু আঁকতে লেগেছে পাঁচ ঘন্টা। সুঁই ফুটিয়ে ট্যাটু আঁকার সময় রক্ত বের হয়, ব্যাথা লাগে। আর আঁকার পর স্বাভাবিক পর্যায়ে আসতে লেগেছে ১৫ দিন।
তাঁর কাছে প্রশ্ন ছিল বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ট্যাটু বুকে কেন এঁকেছেন? তাঁর জবাব,‘ আমি বঙ্গবন্ধুকে ভালবাসি । তাঁর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। আমি স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না। আর বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার কাজ করছেন। আমি চাইলে অন্যভাবেও আমার ভালবাসা প্রকাশ করতে পারতাম। তবে ট্যাটু স্থায়ী। এটা কখনো মুছে যাবে না।’ তিনি বলেন ,‘ আমি সরাসরি রাজনীতি করি না। তবে বঙ্গবন্ধুর আদর্শের দলকে ভালবাসি।

এটি তাঁর দৃষ্টি আকর্ষণের কোন কৌশল কী না? প্রশ্ন করলে তিনি জবাবে বলেন,‘ তা আপনি ভাবতে পারেন। তবে সে চিন্তা থেকে আমি এটা করিনি। আমি ভালবাসা থেকে করেছি।’

তিনি অভিযোগ করেন, এই ট্যাটু আঁকার পর তিনি তা তাঁর ফেসবুকে দেয়ার পর তাকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছে কেউ কেউ। দুই যমজ সন্তান আর স্ত্রী নিয়ে তিনি আতঙ্কে আছেন। বিষয়টি তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও জানিয়েছেন বলে দাবী করেন।

আপনাকে কারা হুমকি দিচ্ছে ? জবাবে বলেন,তিনি বলেন, ‘তাদের পরিচয় আমি জানি না তবে তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বিরোধী বলে তাদের কথায় মনে হয়। তারা টেলিফোনে হুককি দেয়।’

খাইরুল বাসার জানান, তিনি তার দুই হাতে জাতীয় চার নেতার ট্যাটু আঁকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আর এরইমধ্যে পিঠে এঁকেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ট্যাটু। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ট্যাঁটু কেন? প্রশ্ন করলে জবাবে তিনি বলেন,‘ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে খুব স্নেহ করেন। তাই তাঁর ট্যাটুও এঁকেছি।’

খাইরুল বাসারের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর। তিনি সরাসরি রাজনীতি না করলেও তার স্ত্রী শাহাতুন আরেফিন সুমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। খাইরুল জানান, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ট্যাটু বুকে আঁকায় তার দুই সন্তান বিশেষ করে মেয়ে ভূমকিা বেজায় খুশি।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com