বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

‘যদি এমন সুযোগ আসে তবে আইপিএল নিয়ে পরিকল্পনা করা যাবে’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:04 pm, সোমবার, ২ মে, ২০১৬

মাঠের পারফরম্যান্সে এমনিতেই বিপাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। তার উপর কাটা ঘাঁয়ে নুনের ছিটা হয়ে এসেছে চার তুরুপের তাস – ফাফ ডু প্লেসিস, কেভিন পিটারসেন, মিশেল মার্শ ও স্টিভেন স্মিথের মত খেলোয়াড়ের ইনজুরি।

এখন তাদের মাঠের পারফরম্যান্সে উন্নতির সাথে সাথে বদলী খেলোয়াড় নিয়েও চিন্তা করতে হচ্ছে। এই অবস্থায় তাদের ‘পরামর্শদাতা’ হিসেবে হাজির হলেন ক্রিকেট পণ্ডিত হার্শা ভোগলে। তিনি মনে করছেন এই অবস্থায় ধোনির দলের জন্য ফিনিশার হিসেবে দারুণ কার্যকর হতে পারেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে তিনি পুনের জন্য রিয়াদের সাথে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের সুপারিশ করে লিখেছেন, ‘পুনেতে আসছেন জনসন চার্লস? পুরোটা স্বাধীনতা নিয়ে ব্যাট করতে পারে এমন কাউকেই তো দরকার টপ অর্ডারে। আর ফিনিশারের কাজটা কি মাহমুদউল্লাহ করবেন?’

সোমবার সকালে হার্শা ভোগলের টুইট ছড়িয়ে যাওয়ার পর গুঞ্জন শুরু হয় মাহমুদউল্লাহ রিয়াদ আইপিএলে খেলতে যাচ্ছেন! এ সম্পর্কে অবশ্য কিছুই জানেন না বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। শুধুমাত্র হার্শা ভোগলের টুইট দেখেছেন তিনি। তাও বন্ধুর পাঠানো স্ক্রিনশট থেকে।

হার্শা ভোগলের টুইট। ছবিঃ টুইটার

বললেন, ‘আমি ভোগলের টুইট দেখেছি। তবে এ ব্যাপারে পুনে কর্তৃপক্ষের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। এ বিষয়ে আমার কিছু জানারও কথা নয়।’ তিনি আরও যোগ করেন, ‘ যদি এমন সুযোগ আসে তবে আইপিএল নিয়ে পরিকল্পনা করা যাবে।’

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com