মাঠের পারফরম্যান্সে এমনিতেই বিপাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। তার উপর কাটা ঘাঁয়ে নুনের ছিটা হয়ে এসেছে চার তুরুপের তাস – ফাফ ডু প্লেসিস, কেভিন পিটারসেন, মিশেল মার্শ ও স্টিভেন স্মিথের মত খেলোয়াড়ের ইনজুরি।
এখন তাদের মাঠের পারফরম্যান্সে উন্নতির সাথে সাথে বদলী খেলোয়াড় নিয়েও চিন্তা করতে হচ্ছে। এই অবস্থায় তাদের ‘পরামর্শদাতা’ হিসেবে হাজির হলেন ক্রিকেট পণ্ডিত হার্শা ভোগলে। তিনি মনে করছেন এই অবস্থায় ধোনির দলের জন্য ফিনিশার হিসেবে দারুণ কার্যকর হতে পারেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে তিনি পুনের জন্য রিয়াদের সাথে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের সুপারিশ করে লিখেছেন, ‘পুনেতে আসছেন জনসন চার্লস? পুরোটা স্বাধীনতা নিয়ে ব্যাট করতে পারে এমন কাউকেই তো দরকার টপ অর্ডারে। আর ফিনিশারের কাজটা কি মাহমুদউল্লাহ করবেন?’
সোমবার সকালে হার্শা ভোগলের টুইট ছড়িয়ে যাওয়ার পর গুঞ্জন শুরু হয় মাহমুদউল্লাহ রিয়াদ আইপিএলে খেলতে যাচ্ছেন! এ সম্পর্কে অবশ্য কিছুই জানেন না বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। শুধুমাত্র হার্শা ভোগলের টুইট দেখেছেন তিনি। তাও বন্ধুর পাঠানো স্ক্রিনশট থেকে।

হার্শা ভোগলের টুইট। ছবিঃ টুইটার
বললেন, 'আমি ভোগলের টুইট দেখেছি। তবে এ ব্যাপারে পুনে কর্তৃপক্ষের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। এ বিষয়ে আমার কিছু জানারও কথা নয়।' তিনি আরও যোগ করেন, ' যদি এমন সুযোগ আসে তবে আইপিএল নিয়ে পরিকল্পনা করা যাবে।'
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com