শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

মাতুয়াইলে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার তিন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:55 pm, রবিবার, ১ মে, ২০১৬

রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাদক ও অস্ত্র ব্যবসায়ী মো. সায়েম, ইসমাইল হোসেন ও আলমগীর।

images
আজ রোববার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ডিবির উপকমিশনার মাহবুব আলমের নির্দেশনায় গতকাল শনিবার মাতুয়াইল মেডিকেল হাসপাতালের পাশে ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের ওভারব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ নূর আলম পাটওয়ারী এ অভিযানে নেতৃত্ব দেন। ব্রিজের নিচ থেকে ৭০ হাজার ইয়াবা, একটি পিস্তল, দুটি ম্যাগজিন, দুটি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানান, গ্রেপ্তার করা তিনজনই অস্ত্র ও মাদক ব্যবসায়ী। এঁদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com