শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির পথে দেশগুলো ফিফা নির্বাচনে আপাতত সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তাশিমার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কাজীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ পাইকগাছায় আকভানে বিপর্যস্ত জনজীবন ঢাকায় পুলিশের অভিযানে আটক ২৯৯ ৫০ কারখানায় আজও কর্মবিরতি গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ কারখানার শ্রমিক কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি একযোগে পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি

ঢাকায় পুলিশের অভিযানে আটক ২৯৯

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 12:33 pm, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে আটক করেছে পুলিশ। একই সময়ে ৩২টি মামলা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

আটকদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ২৬ জন, তেজগাঁও বিভাগ ৪৮ জন, মিরপুর বিভাগ ৭৩ জন, গুলশান বিভাগ ১৮ জন, উত্তরা বিভাগ ৪৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন ও এসআরইউ বিভাগ কর্তৃক ৪ জনকে আটক করা হয়েছে।

অভিযানকালে চারটি অবিস্ফোরিত এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ৪ বোতল তরল পেট্রল, দুটি পেট্রলযুক্ত পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com