শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 1:40 pm, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরের বিভিন্ন এলাকায় সম্ভাব্য শ্রমিক আন্দোলন ঠেকাতে আজ ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ওই জেলার ৫০টি কারখানা স্থায়ীভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়।

সরেজমিনে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষের যাতায়াত কমে গেছে। ফলে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান তেমনভাবে খোলেনি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন কালের কণ্ঠকে জানান, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮-১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
ছুটির পর শ্রমিকেরা রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

তিনি আরো বলেন, চলমান শ্রমিক অসন্তোষের কারণে আজ সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বর্তমানে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই এবং জেলার বাকি সব কারখানায় যথারীতি উৎপাদন চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com