বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, তদন্তের দাবি বাংলাদেশের আইসিসির বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা-পাকিস্তান জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে যমুনার চরাঞ্চলে বাদাম চাষাবাদে ঝুকছে কৃষকেরা শেষ বিকেলে হাসানের বলে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে তুরস্কে বিরোধীদলপন্থী টেলিভিশন চ্যানেলে পুলিশের অভিযানে কয়েকজন আটক মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

পাইকগাছায় সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত 

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 12:10 pm, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
খুলনার পাইকগাছা উপজেলায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের রবিবার সকালে নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা সিএসও নেটওয়ার্ক এর আয়োজনে এনাবেল প্রকল্প ও হেলভেটাস বাংলাদেশের অর্থায়ণে উপজেলা সিএসও’র সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি এ্যাড এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র এস এম এমদাদুল হক, সরকারি কলেজের প্রভাষক লুৎফা ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক প্রফেসর আজহারুল ইসলাম ও সাবেক অধ্যাপক রমেন্দ্র নাথ প্রমূখ।সিনিয়র প্রকল্প কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন সিএসও’র  সভাপতি মাষ্টার ময়নুউদ্দীন সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, ক্যাশিয়ার মহানন্দ অধিকারী, আফরোজ বেগম, মিতা রানী দাস, লাবনী দাস, মুন্নি আক্তারসহ অনেকেই। এসময় উপস্থিত ছিলেন এনাবেল প্রজেক্ট ফিন্যান্স অফিসার হীরা বৈদ্যসহ উপজেলা সিএসও নেটওয়ার্ক ২৫ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আপনি চাইলেই মানুষের অধিকার পেতে পারেন না। সিএসও সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে। সঠিক তথ্য ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উপজেলা হিসেবে সমর্থন পাওয়া সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com