মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ মিনিটের মধ্যে ২ গোল দিয়ে ব্রাজিলকে চমকে দিল জাপান শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ ডেঙ্গুতে এক দিনে আটজনের মৃত্যু শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে দিশেহারা অপরাধী ও মাদক করবারকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না : আইনমন্ত্রী

পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 6:21 pm, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
খুলনার পাইকগাছা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে সংঘবদ্ধকরণ, তদবির, পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নের বিষয়ে সিএসও-দের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১২ নভেম্বর)সকালে কপিলমুনি মেহেরুন্নেচ্ছা উচ্ছ  মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK) এনগেজ (ENGAGE) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।বারসিক এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার সুপর্ণা মিত্রের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ পরিচালিত হয়। এ সময় বারসিক এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া উপস্থিত থেকে প্রশিক্ষণের অগ্রগতি বিষয় অবগত হন। উপস্থিত ছিলেন বারসিক এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডল। প্রশিক্ষণে হরিঢালী ও কপিলমুনি ইউনিয়ন ও গ্রাম সিএসও’র সভাপ্রধান ও সদস্য সচিব অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন আফরোজা বেগম, মিন্টু অধিকারী, অঞ্জনা দেবনাথ, পিংকী বিশ্বাস, অসীম দাশ মধু বিশ্বাস, লিমা বেগম, মনিবালা বিশ্বাস, কমল দাশ, লাকী আক্তার, কৌশলা দাশ, মোঃ শাহাবুদ্দিন ও অসিম বিশ্বাস প্রমূখ।প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, পরিবেশগত অধিকার, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও প্রতিবেদন লেখার কৌশল নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কীভাবে সংঘবদ্ধভাবে স্থানীয় প্রশাসনের সঙ্গে তদবির করে ঝুঁকিপূর্ণ মানুষের অধিকার আদায় করা যায়, সে বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি ভোগ করছেন উপকূলের প্রান্তিক মানুষ। তাদের কণ্ঠস্বর তুলে ধরতে সিএসও-দের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। সঠিক তথ্য সংগ্রহ ও সুন্দরভাবে প্রতিবেদন তৈরি করতে পারলেই দাবি আদায় সহজ হবে। অংশগ্রহণকারীরা অভিমত, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ করতে আরো আত্মবিশ্বাসী হয়েছেন। আগামীতে তারা নিজ নিজ এলাকায় পরিবেশ ও মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com