সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

কপিলমুনিতে ৪ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 5:26 pm, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
খুলনার পাইকগাছায় কপিলমুনি বাজারে সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী ও বিএসটিআইয়ের পরিদর্শক তারিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো প্যাকেটের গায়ে ব্যবহার করার দায়ে ভাগ্যকুল সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, নিউ মডার্ণ বেকারি ও রিয়াদ ফুড প্রপার্টিজ প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটির লোগো ব্যবহারের বিষয়টি চিহ্নিত করা হয়। ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধ এবং পণ্যের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণ ও অনুমোদনবিহীন লোগোর ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com