বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, তদন্তের দাবি বাংলাদেশের আইসিসির বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা-পাকিস্তান জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে যমুনার চরাঞ্চলে বাদাম চাষাবাদে ঝুকছে কৃষকেরা শেষ বিকেলে হাসানের বলে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে তুরস্কে বিরোধীদলপন্থী টেলিভিশন চ্যানেলে পুলিশের অভিযানে কয়েকজন আটক মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

আইসিসির বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 8:02 pm, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দুই ম্যাচ টেস্ট সিরিজের ২য় ও শেষ টেস্টে প্রথম দিনে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা-পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার-রেটের কারণে বড় ধরনের শাস্তির মুখে পড়েছে দেশ দুটি।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিল থেকে লঙ্কানদের ১৫ পয়েন্ট এবং পাকিস্তানের ৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল যত ওভার কম বল করবে, প্রতি ওভারের জন্য তাদের ১ পয়েন্ট করে কাটা হয়।

ম্যাচ রেফারির পর্যবেক্ষণে দেখা গেছে, শ্রীলঙ্কা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ ওভার এবং পাকিস্তান ৫ ওভার পিছিয়ে ছিল।

পয়েন্ট কাটার পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের আর্থিকভাবেও জরিমানা করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ২৫ শতাংশ এবং শ্রীলঙ্কার খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস ম্যাচ রেফারির আনা অভিযোগ ও প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

 

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছিল। একই ভেন্যুতে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com