বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত সাভারের নাসরি রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ফ্রান্সের সংকট কি এবার ছড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্রেও? ‘অপারেশন সম্পন্ন’, টাইগার শ্রফকে গুলির পর হ্যান্ডলারকে শুটারদের বার্তা রজনীকান্তের ‌‌‘জেলার ২’ দেখতে পুরো সিনেমা হল ভাড়া করলেন সঞ্জু স্যামসন বগুড়ার শেরপুরে শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির  বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান কাজীপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু  কাজীপুরে ২৩টি মগুপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে  রাজবাড়ীর দৌলতদিয়ায় মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৬ জন আটক, তিন মাসের কারাদণ্ড

কাজীপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু 

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
  • আপডেট সময় : 1:54 pm, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুরে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করার ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি হাওলদার পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের রাম প্রসাদ হালদার (৩০) এবং তাঁর মেয়ে কিরণমালা (১৩)।
থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে রাম প্রসাদ হালদার ও তাঁর মেয়ে কিরণমালা তরলজাতীয় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১১টার দিকে কিরণমালার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাঁর বাবা রাম প্রসাদ হালদারও মারা যান। পারিবারিক কলহের কারণে তাঁরা কীটনাশক পান করেছেন বলে জানা গেছে।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর  রাজ্জাক জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com