বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাভারে বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:04 pm, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র‍্যালি ও রোড শো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সাভার শাখার যৌথ উদ্যোগে কর্মসূচীর আয়োজন করা হয়।

বুধবার সকালে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে গেন্ডা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়।

রোড শোতে বক্তব্য রাখেন বিআরটিএ-র উপপরিচালক মোঃ মোবারক হোসেন এবং ‘নিরাপদ সড়ক চাই’ সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী সাধারণকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

কর্মসূচীর অংশ হিসেবে মহাসড়কে চলাচলরত বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকার সাঁটিয়ে দেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com