
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালি ও রোড শো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) সাভার শাখার যৌথ উদ্যোগে কর্মসূচীর আয়োজন করা হয়।
বুধবার সকালে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে গেন্ডা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়।
রোড শোতে বক্তব্য রাখেন বিআরটিএ-র উপপরিচালক মোঃ মোবারক হোসেন এবং 'নিরাপদ সড়ক চাই' সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী সাধারণকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
কর্মসূচীর অংশ হিসেবে মহাসড়কে চলাচলরত বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকার সাঁটিয়ে দেন আয়োজকরা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com