রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘আমাকে আমার মতো থাকতে দাও’ বললেও কেউ নিজের মতো থাকতে দেয় না: অনুপম গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকের ঘাটতি এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো হংকংয়ে সাবেক নেতা তুং চি-হুয়ার শেষকৃত্যে শ্রদ্ধা মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তি হাব নিয়ে অনিশ্চয়তায় ফিলিপাইনের আদিবাসীরা ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

কাজীপুরে মনসুর নগর ইউনিয়নে বিএনপি’র মনোনয়ন চান মোহাম্মদ আলী লিটন 

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • আপডেট সময় : 5:47 pm, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ নং মনসুর নগর ইউনিয়নে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন দীর্ঘদিনের সাবেক ছাত্রনেতা ও মনসুর নগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লিটন।
দলের মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তও স্পষ্ট করেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করা মোহাম্মদ আলী লিটনের রাজনীতিতে রয়েছে দীর্ঘদিনের মাঠের অভিজ্ঞতা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলের প্রতি আনুগত্যকে ধারণ করেই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন মোহাম্মদ আলী লিটন।
স্থানীয় দলীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনীতির বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে মোহাম্মদ আলী লিটন স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে দলের কঠিন সময়েও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তাকে দলের একজন পরীক্ষিত কর্মী হিসেবে বিবেচনা করেন তার অনুসারীরা। স্থানীয় বিএনপির রাজনীতিতে এমপি সেলিম রেজার বিশ্বস্ত ও পরীক্ষিত কর্মী হিসেবে উল্লেখ করা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততায় দলীয় কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্থানীয় নির্বাচনে শুধু ব্যক্তিগত জনপ্রিয়তা নয়—দলীয় সাংগঠনিক অবস্থান, তৃণমূলের সঙ্গে যোগাযোগ, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় নেতৃত্বের আস্থাও প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই বিবেচনায় দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের মনোনয়ন প্রত্যাশা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মোহাম্মদ আলী লিটন বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের আদর্শের প্রতি আমার আস্থা ও আনুগত্য রয়েছে। দল আমাকে যোগ্য মনে করে মূল্যায়ন করলে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। দল মনোনয়ন না দিলে আমি নির্বাচনে অংশ নেব না। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।” তিনি বলেন, “জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, এলাকার উন্নয়ন এবং দল-মত নির্বিশেষে মানুষের পাশে থাকাই হবে আমার অগ্রাধিকার।”
স্থানীয় ভোটারদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যে প্রার্থীই দলীয় মনোনয়ন পান না কেন, তিনি যেন সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছাতে পারেন এবং ইউনিয়নের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখেন। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, কৃষি ও সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার দাবি রয়েছে তাদের। তৃণমূলের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা মোহাম্মদ আলী লিটনের মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে তাই স্থানীয় বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। দলীয় মনোনয়ন বোর্ড শেষ পর্যন্ত অভিজ্ঞতা, সাংগঠনিক সক্ষমতা, জনসম্পৃক্ততা ও নির্বাচনী গ্রহণযোগ্যতার কোন সমন্বয়কে গুরুত্ব দেয়—সেটিই এখন দেখার বিষয়।
সব মিলিয়ে ১২ নং মনসুর নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের আলোচনায় মোহাম্মদ আলী লিটনের নাম ইতোমধ্যে সামনে এসেছে। এখন তৃণমূলের প্রত্যাশা ও দলীয় সিদ্ধান্তের সমন্বয়ে শেষ পর্যন্ত তার রাজনৈতিক পথ কোন দিকে মোড় নেয়, সেটিই হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com