সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে ৮৪ নং উজান মেওয়া খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইফুল ইসলামের উদ্যোগে জার্সি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরাঞ্চলের উজান মেওয়া খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়ারদের মাঝে নিজ অর্থায়নে এ জার্সি বিতরণ করেন খাসরাজবাড়ী ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উজান মেওয়া খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলমসহ শিক্ষক, শিক্ষার্থীরা।
জার্সি বিতরনকালে চেয়ারম্যান ছাইফুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মন ও শারীরিক বিকাশ ঘটায়। বর্তমানে অনলাইনের যুগে মোবাইলভিত্তিক খেলায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধূলা। উৎসাহ না থাকায় উঠতি বয়সের যুবকরা ফুটবল খেলার মতো জনপ্রিয় খেলা হারিয়ে ফেলছে। একসময় ফুটবল খেলা জনপ্রিয় খেলা হিসেবে গ্রাম গঞ্জের বিভিন্ন খেলার মাঠ দর্শক পরিপূর্ণ থাকতো কানায় কানায়।
এলাকার শিক্ষার্থীদের খেলায় উদ্বুদ্ধ করা এবং এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি করার উদ্দেশ্যেই খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরন করা হয়েছে। #