বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‌‘ছট মাইয়া’ সিনেমায় গানের দৃশ্য দেখে পুরোহিত খুব খুশি, বললেন তামান্না শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান ৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের কানাডাকে সহযোগী সদস্য করার উদ্যোগে ইইউকে ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকি সুদানে খনি ধসে অন্তত ৬০ জনের প্রাণহানি স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ বালিয়াকান্দিতে শশুরের কথা না শোনায় ভুয়া ঠিকানায় মামলা দিয়ে জামাইয়ের পরিবারকে হয়রানীর অভিযোগ পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার কাজীপুরে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ১৩ জলাশয়ে ২৮৫ কেজি পোনা অবমুক্ত

‌‘ছট মাইয়া’ সিনেমায় গানের দৃশ্য দেখে পুরোহিত খুব খুশি, বললেন তামান্না

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 12:59 pm, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মুম্বাইয়ে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ছবির প্রকাশ অনুষ্ঠানে একটি গান নিয়ে কথা বলেন তিনি। গানটির খুঁটিনাটি তার বাড়ির পুরোহিতেরও নজর এড়ায়নি বলে জানান অভিনেত্রী। ট্রেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রসহ মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারী, অনুপ সোনী, প্রযোজক একতা কাপুর ও পরিচালক দীপক কুমার মিশ্র প্রমখ।

‘বন: ফোর্স অফ দ্য ফরেস্ট’ ছবিতে ‘ছট মাইয়া’র গান নিয়ে কথা বলেন তামান্না ভাটিয়া। অভিনেত্রী জানান, ১৫ সেপ্টেম্বর তার বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। পূজার পর তার পুরোহিত গানের ভিডিওটি দেখেন। গানটিতে ছট পূজার নানা আচার যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে তিনি প্রশংসা করেন। এমনকি ছবিটি সবাই মিলে দেখতে যাওয়ার কথাও জানান।

তামান্না ভাটিয়া বলেন, আমার পুরোহিত গানটির প্রতিটি বিষয় খুব ভালো করে খেয়াল করেছেন। এ ছবি আমরা সবাই মিলে দেখতে যাব। ছট পূজার গুরুত্ব যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, তা দেখে পুরোহিত খুব খুশি।

ছবিটি ছট পূজা কেন্দ্র করে তৈরি কিনা, তা নিয়েও অনুষ্ঠানে প্রশ্ন করা হয় তামান্না ভাটিয়াকে। অভিনেত্রী বলেন, গল্পে ছট পূজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিকই, তবে ছবির মূল বিষয় বনদেবীকে ঘিরে।

তিনি বলেন, ছট শুধু একটি পূজা বা উৎসব নয়, এটির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ। ছবিতে ছট পূজা ঘিরে যে বড় আকারের দৃশ্য দেখানো হয়েছে, তা বড়পর্দায় দর্শক দেখবেন বলেও উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com