
শশুরের কথা না শোনায় ভুয়া ঠিকানা ব্যবহার করে জামাইয়ের পরিবারকে একাধিক মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামে।
জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসুর প্রত্যায়নপত্র সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলা জঙ্গল ইউনিয়নে আগপোটরা গ্রামের রুপন কুমার মন্ডলের মেয়ে লিলি মন্ডলের সাথে একই ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামের বিধান চন্দ্র সরকারের ছেলে ক্লিনটন মন্ডলের ২০২৫ সালের ১৮ এপ্রিল বিবাহ হয়।
ক্লিনটন মন্ডল বলেন, বিবাহের দুই মাস পরে স্ত্রী লিলিকে নিয়ে রাজবাড়ী বাসায় বসবাস করতে চাইলে শশুর রুপন কুমার মন্ডল মেয়েকে ফরিদপুর মেচে রেখে পড়াশুনা করার জন্য চাপ দেয়। পরে আমি রাজি হলে সে মেসে থাকে। তাকে একাধিকবার বোঝানোর পরও সে তার ইচ্ছামতো চলতে চায়। শশুর রুপন কুমার মন্ডল তার মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে গত ১১ মে লিলি মন্ডল ও তার বাবা রুপন মন্ডল বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আগপোটরা গ্রামের ঠিকানা গোপন করে মাগুরা সদর উপজেলার কলকলিয়া পাড়ার ভুয়া ঠিকানা ব্যবহার করে। তারা আমাকে, বাবা, মা, ভাইয়ের বিরুদ্ধে মাগুড়া আদালতে হয়রানিমূলক ৪ টি মামলা করেন। ১৫ লক্ষ টাকা দিলে মামলা নিষ্পত্তি হবে, তা না হলে সবাইকে জেলের ঘানি টানতে হবে বলে শশুর হুমকি দিচ্ছে।
ক্লিনটন সরকারের পিতা বিধান চন্দ্র সরকার বলেন, আমার ছোট ছেলের সাথে রুপম কুমার মন্ডলের মেয়ের পারিবারিক ভাবে বিবাহ দিলে বিয়ের দুই মাসের মাথায় ছেলে রাজবাড়ীর চাকরির সূত্রে স্ত্রীকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে। আমরা সবাই রাজি, কিন্তু আমার বিয়াই রুপম মন্ডল তা মানতে নারাজ। তার উদ্দেশ্য হল মেয়েকে বাসায় না নিয়ে পড়ালেখার উদ্দেশ্যে ফরিদপুরে পাঠাতে হবে এবং সমস্ত খরচ জামাইকে বহন করতে হবে। আর তার কথা মত জামাইকে চলতে হবে, তা না হলে মেয়ে এ বাড়িতে থাকবে না। কিন্তু আমার ছেলে তার শশুরের কোন কথা মানতে পারেনি বিধায়, আমার বিয়াই রুপম মন্ডল মেয়েকে নিয়ে রাজবাড়ী আদালতে মামলা না করে মিথ্যা ঠিকানা দিয়ে মাগুরা আদালতে যৌতুক আইনে মামলাসহ বিভিন্ন ধরণের ৪টি মামলা করে হয়রানি করছে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি।
এ মামলার এজাহারে উল্লেখিত তথ্যে অনুযায়ী এলাকায় খোঁজ নিলে এলাকাবাসী বলেন, রুপন কুমার মন্ডল অত্যান্ত ধূর্ত প্রকৃতির লোক। সে মেয়েকে দিয়ে মাগুরা আদালতে মামলা দিয়ে জামাইকে হয়রানি করছে।
রুপন কুমার মন্ডলের ছেলে হিটলার মন্ডল জাল সনদ দিয়ে মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার কাজলী কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজে এবং রুপন কুমার মন্ডলের মেঝো ভাইয়ের ছেলে চিরঞ্জিত মন্ডল মাগুরা সদর উপজেলার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালে একই পদে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগে চাকরি নেন। এনিয়ে ২০২৪ সালের ২১ মার্চ অর্থ লেনদেনের তথ্য ফাঁস হলে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে রুপন কুমার মন্ডলের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ করে না।