সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী নাইজারে বাস দুর্ঘটনায় নিহত ২২, বেশিরভাগই সেনাসদস্য হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেগড়া ঐতিহাসিক শাকপালা পার্কে ফিরছে নতুন প্রাণ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের ভাড়াটিয়া থেকে রেলের জমি নিজ নামে লাইসেন্স করার অভিযোগ পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে যমুনাপাড়ের লাখো মানুষ ছুরি আঘাতে গােয়ালন্দে শরিফুল ইসলাম (হীরা) হত্যার দুই ঘণ্টায় মধ্যে প্রধান আসামি গ্রপ্তার

তদন্ত ছাড়াই ১৬১ ধারায় জবানবন্দি, এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মামুন চৌধুরী, ​রাজারহাট, কুড়িগ্রাম
  • আপডেট সময় : 2:37 pm, রবিবার, ৯ আগস্ট, ২০২৬
কুড়িগ্রামের রাজারহাট থানার উপ-পরিদর্শক  আতিকুল ইসলামের বিরুদ্ধে ভুয়া চার্জশিট দাখিল, জাল স্বাক্ষর, ১৬১ ধারায় ভুয়া জবানবন্দি তৈরি ও অনৈতিক আর্থিক লেনদেনের  অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী । এতে বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি এবং তার অধীনে তদন্তাধীন সমস্ত মামলার নথি পুনঃপরীক্ষা করে খতিয়ে দেখার দাবি জানানো হয়।
​শনিবার  সকাল ১১টায় রাজারহাট প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম। তিনি রাজারহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক ‘দৈনিক ইত্তেফাক’-এর উপজেলা প্রতিনিধি।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম জানান, গত ২৭ মার্চ ঐতিহ্যবাহী সিন্ধুরমতি মেলা থেকে ফেরার পথে রাজারহাট উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছ ও তার সহযোগীরা তার ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। এ ঘটনায় ওই দিনই রাজারহাট থানায় একটি মামলা (মামলা নং-১৭, তারিখ: ২৭/০৩/২০২৬) দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পান এসআই আতিকুল ইসলাম।
​অভিযোগে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুল ইসলাম অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে আসামিপক্ষকে বাঁচানোর উদ্দেশ্যে চরম জালিয়াত ও দুর্নীতির আশ্রয় নেন। মামলার বাদী কিংবা এজাহারভুক্ত চারজন প্রধান সাক্ষী—গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাক আহমেদ এবং রেজাউল করিম—কারো সঙ্গেই যোগাযোগ বা জবানবন্দি গ্রহণ না করেই ১৬১ ধারায় ভুয়া জবানবন্দি তৈরি করে আদালতে নথি পাঠান তিনি। পরবর্তীতে বাদী ও সাক্ষীদের পুরোপুরি অন্ধকারে রেখে মাত্র ২৫ দিনের মাথায় আসামিদের খালাস পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি দুর্বল চার্জশিট আদালতে দাখিল করা হয়।
​তিনি আরও জানান, জালিযাতের বিষয়টি জানাজানি হলে অন্যান্য সাংবাদিক ও ভুক্তভোগী জানতে চাইলে এসআই আতিকুল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধের অজুহাত দেখিয়ে সদুত্তোর দেওয়া থেকে বিরত থাকেন। একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলার মামলায় তদন্তকারী কর্মকর্তার এমন জালিযাত পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
​এই জালিয়াতির বিরুদ্ধে গত ২৩ জুলাই কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক  ও রংপুর রেঞ্জের ডিআইজি বরাবরও অনুলিপি প্রেরণ করা হয়েছে।
​সংবাদ সম্মেলন থেকে রাজারহাট থানার বিতর্কিত এসআই আতিকুল ইসলামের দাখিলকৃত ভুয়া চার্জশিটের অবিলম্বে নিরপেক্ষ পুনঃতদন্ত নির্দেশ প্রদান, তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং তার অধীনে থাকা পূর্বের সমস্ত মামলার নথি খতিয়ে দেখার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com