বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ: পুলিশি অভিযানে শিশু উদ্ধার, নিখোঁজ ১ ফ্রান্স-স্পেনে দাবানল নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা দমকল কর্মীদের জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা হাসনাত-সারজিসের উপদেষ্টা না হতে পারা নিয়ে রাশেদ খানের তীব্র আক্রমণ নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে ৭ বছরের শিশু শিক্ষার্থী বলাৎকার, অভিযুক্ত ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে রোপা আমনের বীজতলায় সবুজের সমারোহ বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

কাজিপুর প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

টি এম কামাল
  • আপডেট সময় : 1:14 pm, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে কাজিপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করলেন জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা। শনিবার (২৫ জুলাই) বিকাল তিনটায় কাজিপুর উপজেলা পরিষদ মাঠে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে এই প্রতিযোগিতার জমকালো উদ্বোধন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠিত হয়েছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে শারীরিক চর্চা এবং মাঠের খেলাধুলা অপরিহার্য। কাজিপুরের হারানো ফুটবল ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করে তিনি উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি জানান, একটি সফল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং দর্শকদের জন্য সুষ্ঠু পরিবেশে খেলা দেখার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কাজিপুরবাসী পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ একটি ক্রীড়াযজ্ঞ উপভোগ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
​আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর উপস্থিত হাজারো দর্শকের বিপুল করতালির মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ম্যাচটি মাঠে গড়ায়। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।এছাড়াও উপস্থিত ছিলেন পিআইও আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন অফিসার জুলফিকার আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ এবং সাবেক পৌর মেয়র আ: সালাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান প্রমুখ।
কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, উপজেলা প্রশাসন শুধু জনকল্যাণমুখী কাজই নয়, বরং ক্রীড়া ও সংস্কৃতির প্রসারেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কাজিপুর থেকে জাতীয় পর্যায়ের মানসম্মত ফুটবলার তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে একটি অনন্য মঞ্চ হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি অংশগ্রহণকারী সব দলকে মাঠে শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান। মাদক, বাল্যবিবাহ, ইভ টিজিং থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং পেশাদার খেলোয়াড় তৈরির লক্ষ্যে উপজেলা পরিষদ মাঠে কাজিপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর আয়োজন করেছেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com