রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

খাল খননে অনিয়ম ও দূর্নীতি বরদাশত করা হবে না।

 শহিদুল ইসলাম শাওন, শেরপুর( বগুড়া)  প্রতিনিধি
  • আপডেট সময় : 11:08 am, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
 বগুড়ার শেরপুরে খাল পুনঃখনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম ও দূর্নীতি  বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঝড়, পারভবানীপুর খাল পুনঃখনন কাজ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “খাল খননের কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদার বা দায়িত্বশীল কেউ বিল পাবেন না। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমরা কোনো ছাড় দেব না। কাজের মান শতভাগ নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান,কাজ শেষে আমরা আবার পরিদর্শন করে বিল দিব আমি উপজলা প্রকৌশলীকে বলে দিয়েছি। সাড়ে ৭ কিলোমিটার খালের মধ্যে ৮০ শতাংশ কাজ আমরা বুঝে পেয়েছি । ৮০ শতাংশ কাজের বিপরীতে ২৮ শতাংশ বিল পরিশোধ করতে বলেছি। বর্তমানে কাজটি বন্ধ রয়েছে। এখানে একজন জমির মালিক অভিযোগ দায়ের করেছে। সেটার একটা গনশুনানী হয়েছে। আর আপাতত বর্ষার কারনে কাজ বন্ধ রয়েছে। বর্ষা শেষ হলে আগামী এক মাসের মধ্যে কাজ শেষ হবে।
খাল পরিদর্শনকালে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com