রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই স্মৃতিবিজড়িত ইয়ামিন চত্বরে ঢাকা জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ‎বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কপিলমুনি ডিস্ট্রিবিউট ব্যবসায়ী ইয়াবাসহ আটক ‘জিয়াউর রহমানের উদ্যোগেই পোশাকশিল্প আজ অর্থনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে’ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানে টানা সপ্তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের ভূমিকম্প কবলিত ভেনেজুয়েলার প্রত্যন্ত গ্রামে ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫ হাজার ছাড়িয়েছে সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী সিআইডি পরিচয়ে প্রতারণার দায়ে ৩ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 12:31 pm, শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন।

শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে নির্মিত এ সোলার বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন তিনি।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী সিরাজগঞ্জকে সোলার বিদ্যুতের একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, ‘সিরাজগঞ্জ মডেল অনুসরণ করে সারা দেশে সোলার বিদ্যুতের বিপ্লব ঘটাতে এবং সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করা হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই প্রকল্পটির কমিশনিং সম্পন্ন হয়। এরপর থেকে বর্তমানে পর্যন্ত প্রকল্পটি থেকে ৬ দশমিক ১৩ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

মন্ত্রীপরিষদ বিভাগের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকা।

গত ৯ জুলাই রুফটপ সোলার বিদ্যুৎ ব্যবস্থাটি নেট মিটারিংয়ের আওতায় আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com